সম্প্রীতির বিশ্ব গড়ার চেষ্টা করেছেন গৌতম বুদ্ধ: জিএম কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সম্প্রীতির বিশ্ব গড়ার চেষ্টা করেছেন গৌতম বুদ্ধ: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৩, ২০২৩ ১১:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৩, ২০২৩ ১১:২০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। বুধবার (০৩ মে) পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বুদ্ধ পূর্ণিমা বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও সম্মানিত। দেশে বৈশাখী পূর্ণিমা হিসেবেও পরিচিত এই দিনটি মহামতি গৌতম বৌদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ এবং মহাপ্রয়াণের এর স্মৃতি ও ঐতিহ্য বিজড়িত।

তিনি বলেন, ‘অহিংসা পরম ধর্ম’ গৌতম বৌদ্ধের এই অমীয় বাণী শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ। ভয়-ভীতি, লোভ-লালসাকে উপেক্ষা করে মহামতি গৌতম বৌদ্ধ মানুষের কল্যাণে শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন। শান্তি ও সম্প্রীতির বিশ্ব গড়তেই চেষ্টা করেছেন মহামতি গৌতম বৌদ্ধ।

বার্তায় বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপণ করে গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে ‘বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট’ গঠন করে ইতিহাস হয়ে আছেন পল্লীবন্ধু। পল্লীবন্ধু সকল ধর্মের আচার-আচরণে সমান সুযোগ সৃষ্টি করেছিলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ