সম্মিলিত পেশাজীবী পরিষদের নতুন কমিটি গঠন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সম্মিলিত পেশাজীবী পরিষদের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১৬, ২০২২ ২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১৬, ২০২২ ২:৫৫ অপরাহ্ণ

 

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) দুই সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং সদস্য সচিব হয়েছেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন কমিটি অনুমোদন করেছেন। বিএনপির কেন্দ্রীয় দফতর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ডা. জাহিদ হোসেন এর আগে বিএসপিপির সদস্য সচিব ছিলেন। আর কাদের গণি চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ