সরকার জনগণের কষ্ট নিয়ে তামাশা করছে : আব্দুস সালাম - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার জনগণের কষ্ট নিয়ে তামাশা করছে : আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১১, ২০২৩ ৯:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১১, ২০২৩ ৯:৪১ অপরাহ্ণ

 

রাজধানীর গোপীবাগে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এতে সভাপতিত্ব করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, সরকার জনগণের কষ্ট নিয়ে তামাশা করছে। বিদ্যুৎ নেই, ডলার সংকট, ব্যাংকে টাকা নেই। ঘোষিত বাজেটের ৪২ শতাংশই ভতুর্কি। তারপরও সরকারের দাম্ভিকতা কমে না। এ সরকার লাজলজ্জাহীন সরকার।
তিনি বলেন, এ সরকারের ১৪টি বছর কেটেছে শুধু লুটপাট আর বিএনপি নেতাকর্মীদের দমণ-পীড়ণ করে। এরা বিএনপিকে দমন করতে যে সময় ব্যয় করেছে সে সময়টুকু যদি দেশের জন্য জন্য ব্যয় করতো তাহলে জাতির অনন্ত উপকার হত। আওয়ামী লীগ ক্ষমতায় এসেই বিরোধী দল ও মতকে নির্মূলের জন্য মরিয়া হয়ে ওঠে। কারণ, বিরোধী দল ও মত প্রকাশের স্বাধীনতা থাকলে তারা লুটপাট করতে পারবে না।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, দেশবাসী শপথ নিয়েছে-যতদিন জনগণ ভোটের অধিকার ফিরে না পাবে, গণতন্ত্র পুনরুদ্ধার না হবে ততদিন আমরা রাজপথ ছাড়বো না। বিএনপি অন্ধকার পথে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি সবসময় অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে।
তিনি বলেন, এই অত্যাচারী স্বৈরশাসকের বিরুদ্ধে আজ গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে। এ সরকার দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। যারা দেশ ধ্বংসকারী এই আওয়ামী লীগকে সমর্থন করবে এবং আন্দোলন নসাৎ-এর চক্রান্তে লিপ্ত হবে জনগণ বাংলার মাটিতে সেসব দালালদের বিচার করবেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, ইউনূস মৃধা, মোহাম্মদ মোহন, আবদুস সাত্তার, মহানগর নেতা ফরিদ উদ্দিন, মকবুল ইসলাম খান টিপু, ওয়ার্ড কাউন্সিলর মীর হোসেন মিরু, গোলাম মোস্তফা সাগর, ওমর নবী বাবু, পাভেল সিকদার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ