সরকার পতনে যুগপৎ আন্দোলনের কর্মসূচি চায় জামায়াত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার পতনে যুগপৎ আন্দোলনের কর্মসূচি চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৩, ২০২২ ১০:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৩, ২০২২ ১০:৪০ অপরাহ্ণ

 

সরকার পতনে যুগপৎ আন্দোলনের কর্মসূচি চায় জামায়াতে ইসলামী। দলের আমির ডা. শফিকুর রহমান বিএনপি নেতৃত্বাধীন জোট ছাড়ার কথা বললেও জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন সরকার বলেছেন, সরকার পতনের আন্দোলনে আর সময় ক্ষেপণ করার সুযোগ নেই। অবিলম্বে লিঁয়াজো কমিটি গঠন করে যুগপৎ কর্মসূচি ঘোষণা করতে হবে। জামায়াত রাজপথে নেমে এসেছে। জুলুমবাজ সরকারের পতন না হওয়া পর্যন্ত থাকবে।

জামায়াতের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দিন সোমবার ঝটিকা মিছিল শেষে রাজধানীর মহাখালীর নাবিস্কোতে সমাবেশে এসব কথা বলেন।

ইডেন মহিলা কলেজে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের প্রতিবাদে এই মিছিল সমাবেশ করে জামায়াত। জামায়াতের অভিযোগ, ছাত্রলীগ নেতারা শিক্ষার্থীদের যৌন নির্যাতন করছে।

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের অপতৎপরতা বন্ধের দাবিতে মহাখালীর ক্যান্সার হাসপাতাল থেকে শুরু হয় মিছিলটি নাবিস্কোতে এসে শেষ হয়। এতে মহানগরের সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

একই দাবিতে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা যাত্রীবাড়িতে হানিফ ফ্লাইওভার এলাকায় ঝটিকা মিছিল সমাবেশ করে। এতে নেতৃত্ব দেন মহানগর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, ছাত্রলীগের অনৈতিক ও বিতর্কিত কর্মকাণ্ডে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অর্জন ও সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এসব অপকর্মের জবাব আওয়ামী লীগকে দিতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ