সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির গণমিছিল শুরু(ভিডিও) - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির গণমিছিল শুরু(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠা ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিল শুরু হয়েছে।

শুক্রবার ঢাকাসহ সারাদেশে গণমিছিল করছে বিএনপি। বিএনপির পাশাপাশি গণমিছিল করছে সমমনা দলগুলো। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে দুটি মিছিল করছে বিএনপি।

বিকেল ৪টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করে। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসবে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এছাড়াও বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণমিছিলটি সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও এসে শেষ হবে।

দক্ষিণ বিএনপির গণমিছিলে যোগ দিতে বেলা ১টার পর থেকে নেতাকর্মী আসতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথৈ নেতাকর্মী বাড়তে থাকে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছে। এ সময় খালেদা জিয়ার মুক্তির নানা স্লোগান দেন নেতাকর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক অবস্থানে দেখা যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ