সরকার পদত্যাগের আগে কোনো সংলাপ নয় : শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ২২, ২০২৩ ৪:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ২২, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপির চলমান আন্দোলনে বাধ্য হয়ে সরকার সংলাপের জাল বিছাচ্ছে দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলছেন, সরকার পদত্যাগের আগে কোনো সংলাপ নই। পদত্যাগ করলে, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংলাপ হতে পারে।
শনিবার (২১) সকালে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে চলমান রাজনতিক পরিস্থিতির আলোকে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আর একটা পথ খোলা আছে। যদি কেয়ারটেকার প্রশ্নে আলোচনায় আসেন তাহলে বিএনপি বিবেচনা করে দেখবে করা যাবে কি না।
তিনি আরও বলেন, আমরা বেগম খালদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলন করছি। আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছি। আমাদের এক দফা এক দাবী শেখ হাসিনার পদত্যাগ। আমরা পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার কথা বলছি। বাংলাদশে ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনঃগঠনের কথা বলছি। এটা নিয়ে আমরা আন্দোলন করছি। এই আন্দোলনের জন্য কোনো আপষ নেই।
ভিক্ষুক বিধবার ভাতার টাকা দেবরের পকেটে
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুলসহ স্থানীয় নেতার।
জনতার আওয়াজ/আ আ