সরকার বু‌ঝে‌ছে মানুষ নৌকাকে প্রত্যাখ্যান করেছে : মঈন খান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার বু‌ঝে‌ছে মানুষ নৌকাকে প্রত্যাখ্যান করেছে : মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ২:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ২:২০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, উপজেলা নির্বাচনে নিজেদের নৌকা নিজেরাই উঠিয়ে নিয়েছে। তারা বুঝতে পেরেছে মানুষ এবার নৌকাকে প্রত্যাখ্যান করেছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যে‌গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

মঈন খান বলেন, জনগণের শক্তির কাছে কোনো কিছু টিকে থাকতে পারেনি৷ এই সরকারকে আমরা ক্ষমতা থেকে বিদায় দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, আমরা জোর গলায় বলতে পারি কারণ নৈতিক শক্তিতে বলিয়ান। নির্বাচন বলতে কিছু হয়নি। ইলেকশনের নাম সিলেকশন হয়েছে৷ মানুষ সরকারকে প্রত্যাখ্যান করেছে। প্রহসনের নাটক করেছে৷ কেউ ভোট দিতে যায়নি৷ এটা বিএনপির কথা নয় বিভিন্ন রাষ্ট্রগুলো একই কথা বলছে।

এই সরকারকে বিদায় দিবো জানিয়ে মঈন খান বলেন, একটি উদ্দেশ্যে এই সরকারকে বিদায় দিবো, সেটি হলো গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে।

এ সময় ওলামা দলের নেতাকর্মীসহ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক উপস্থিত ছিলেন ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ