সরকারের পতনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে : রাশেদ প্রধান - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের পতনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে : রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৩, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৩, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
শনিবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীর আসাদগেটের জিইউপি মিলনায়তনে যুব জাগপা আয়োজিত ‘পরাধীন বাংলার দিনাজপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস ও শফিউল আলম প্রধান’- শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাশেদ প্রধান।

তিনি প্রয়াত শফিউল আলম প্রধানের স্মৃতিচারণ করে বলেন, শফিউল আলম প্রধান ১৯৭১ সালের ২৩ মার্চ দিনাজপুরে পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। দেশের জন্য সংগ্রাম করেছেন। অথচ আজকে লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ দেশি-বিদেশি আগ্রাসনের খাঁচায় বন্দি। তবে আশার কথা এই যে, স্বাধীনতার ৫৩ বছর পর আজকের বাংলাদেশ শফিউল আলম প্রধানের নীতির পথে হাঁটতে শুরু করেছে।

রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগ সরকার কর্তৃক দেশের অর্থনীতি একদিকে লুটপাট হচ্ছে, অন্যদিকে ১০০ বিলিয়নের বিদেশি ঋণের রেকর্ড দেশের জনগণের ওপর চেপে বসেছে। একই সঙ্গে এই সরকার দেশের রাজনীতির সঠিক গতিপথ জিম্মি করে রেখেছে। রাষ্ট্রীয় দমনপীড়নের মাধ্যমে সরকার বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় বাকশাল কায়েম করতে চায়।

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জি. মুহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, সদস্য মনোয়ার হোসেন, সাজু মিয়া, দিদার হোসেন, যুব জাগপার সহ-সভাপতি মাহিদুর রহমান বাবলা, মো. আলী ফকির, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা নেতা বিপুল সরকার, জনি নন্দী, পাবেল হোসেন, আসাদুজ্জামান নুর, মো. হাসান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ