সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: আসিফ মাহমুদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত ছাত্র উপদেষ্টা ছাড়াও আরও অনেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

আসিফ মাহমুদ বলেন, “আমি নির্বাচনে অংশ নেব, সে ঘোষণা দিয়েছি। ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত আরও অনেকেই নির্বাচন করবেন বলে জানতে পেরেছি।”

নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনে অংশগ্রহণ করার আগে পদত্যাগ করব এবং তারপরই নির্বাচনে অংশ নেব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।”

যদিও কোন রাজনৈতিক দল থেকে তিনি অংশ নেবেন, সে বিষয়ে আসিফ মাহমুদ বলেন, “রাজনৈতিক বিষয়ে মন্তব্য না করাই ভালো।”

এ সময় তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের বিরুদ্ধে যে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগে কঠোর পদক্ষেপ নেয়ার কথাও জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রয়োজন হলে দুদক তদন্ত করবে এবং প্রমাণ মিললে সরকার ব্যবস্থা নেবে।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ