সরকারের সময় শেষ হয়ে এসেছে: আব্বাস - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের সময় শেষ হয়ে এসেছে: আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সরকারের সময় শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর মগবাজার এলাকায় পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আজকের এই মিছিল থেকে প্রমাণ হবে বিএনপির নেতাকর্মীরা এ সরকারকে ভয় পায় না। বিএনপি নেতাকর্মীরা কাউকে ভয় পায় না। বিএনপি নেতাকর্মীরা আজ এই পদযাত্রায় অংশগ্রহণ করে প্রমাণ করেছে রাজপথ আমাদের দখলে।

তিনি বলেন, বিএনপির মিছিলে বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে। আবার যদি হামলা করা হয় তাহলে আমরা পাল্টা জবাব দিব। আমরা আর বসে থাকবো না।

মির্জা আব্বাস বলেন, এই সরকারের সময় শেষ হয়ে এসেছে। তাই তারা উল্টাপাল্টা আচরণ শুরু করেছে। বিশ্ববাসী এই সরকারের উপর অতিষ্ঠ। সারা দেশের জনগণ এই সরকারের উপর অতিষ্ঠ। তাই এ সরকার আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। আজকের এই পদযাত্রা থেকে আমরা প্রমাণ করব বিএনপি এই সরকারকে ক্ষমতায় থাকতে দেবেনা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ