সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম।

রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় সস্ত্রীক বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।

এ তথ্য নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সিঙ্গাপুরে একটি ক্লিনিকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন মির্জা ফখরুল ও তার স্ত্রী। ইতোমধ্যে চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়েছে। এক সপ্তাহ পর বিএনপি মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে।

৭৭ বছর বয়সি মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন। সর্বশেষ গত বছরের ১ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে গিয়েছিলেন।

গত ১৭ বছরের আন্দোলন সংগ্রামে মির্জা ফখরুলকে কয়েকবার কারাবরণ করতে হয়েছিল। এ সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ