সহায় মানুষের পাশে থাকতে হবে সামাজিক উদ্যোগেই - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সহায় মানুষের পাশে থাকতে হবে সামাজিক উদ্যোগেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ

 

মিরপুর (ঢাকা) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আমরা আশা করব, শুধু রাজনৈতিক দল নয়, যেকোনো সামাজিক সংগঠনের মাধ্যমেও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। তারই একটি সুন্দর উদাহরণ আজকের হিউম্যানিটি অব বাংলাদেশের আয়োজন।

শনিবার সকালে রাজধানীর রূপনগরে ঢাকা-১৬ আসনের নিজ নির্বাচনী এলাকায় হিউম্যানিটি অব বাংলাদেশ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করেছি মানুষের জন্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যেতে চাই। মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস অব্যাহত থাকবে।’

বৃদ্ধাশ্রম প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চাই না বাংলাদেশে বৃদ্ধাশ্রম তৈরি হোক। কিন্তু বাস্তবতা হলো, কিছু সন্তান তাদের মা-বাবাকে বৃদ্ধ বয়সে অবহেলা করে, রাস্তায় ফেলে যায়। সমাজে এই অমানবিক আচরণ আমাদেরকে বৃদ্ধাশ্রম তৈরি করতে বাধ্য করছে। এ ধরনের সন্তানদের কখনোই একজন ভালো মানুষ বলা যায় না।’

তিনি বলেন, ‘আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, যারা পারিবারিক দায়িত্ব ও নৈতিক মূল্যবোধ ভুলে গেছে। সমাজকে নতুন করে ঢেলে সাজাতে হবে। আমাদের এগিয়ে যেতে হবে একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নে।’

অনুষ্ঠানের শেষাংশে আমিনুল হক হিউম্যানিটি অব বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে বলেন, ‌‘নতুন সমাজ গড়তে এবং আগামীর মানবিক বাংলাদেশ নির্মাণে এই সংগঠনটি একটি বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

হিউম্যানিটি অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা স ম জাহাঙ্গীর কবির জন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক এবং রূপনগর থানা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন।

কার্যক্রমের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাজমুল ইসলাম মিল্টন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ