সহায়-সম্বলহীন পরিবারকে বাঁচার স্বপ্ন দেখালেন রাজারহাট ইউএনও - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সহায়-সম্বলহীন পরিবারকে বাঁচার স্বপ্ন দেখালেন রাজারহাট ইউএনও

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ

 

কুড়িগ্রাম প্রতিনিধি

নদী ভাঙন ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করতে গিয়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব, অসহায়, কর্মহীন একটি পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান ওই পরিবারটি বাঁচতে নতুন করে স্বপ্ন দেখিয়েছেন।

জানা যায়, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ গ্রামের সুরুজ মিয়া (৫০) দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সম্প্রতি তার পেট অপারেশন করেন।

অপারেশন ও চিকিৎসায় নিঃস্ব হয়ে যায় তার পরিবার। এর আগে, তিস্তা নদী ভাঙনে তার ভিটেমাটি টুকুও নদী গর্ভে বিলীন হয়েছিল। ফলে সহায় সম্বলহীন অবস্থায় গত কয়েকদিন পূর্বে দুই সন্তান ও তার স্ত্রীকে নিয়ে রাজারহাট রেলওয়ে স্টেশন প্লাটফর্মে আশ্রয় গ্রহন করেন। এরপর থেকে খেয়ে না খেয়ে দিন কাটছিল ওই পরিবারটির। গত সোমবার সকালে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়।

খবর পেয়ে ওইদিন দুপুরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান এবং বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুল ইসলাম রাজারহাট রেলওয়ে স্টেশনে গিয়ে সুরুজ মিয়ার পরিবারের খোঁজখরর নেন।

তাৎক্ষনিকভাবে ওই পরিবারকে ২০ কেজি চাউল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ২টি কম্বল এবং ২ প্যাকেট শুকনো খাবার দিয়ে দেন। এসময় কেঁদে ফেলে সুরুজ মিয়া বলেন, স্যার হামাক নয়া করি বাঁচার স্বপ্ন দেখাইছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, সুরুজ মিয়ার পরিবারকে আপাতত একটি গুচ্ছ গ্রামের আবাসনের একটি ঘরে থাকার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া তার পরিবারকে অন্যান্য সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ