সাংগঠনিকভাবে তৃণমূল শক্তিশালী হলে পার্টি শক্তিশালী হবে : চুন্নু - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংগঠনিকভাবে তৃণমূল শক্তিশালী হলে পার্টি শক্তিশালী হবে : চুন্নু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ৭:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ৭:৩৩ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

জাতীয় পাটির ঢাকা মহানগর উত্তরের ভাষানটেক থানার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু
জনগণের ন্যায্য দাবি আদায়ে রাজপথে সোচ্চার হওয়ার জন্য জাতীয় পার্টিকে (জাপা) তৃণমূলে সংগঠিত করার বিকল্প নেই বলে মনে করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, অসহায় জনগণকে উদ্ধারের জন্য জাতীয় পার্টির ক্ষমতায় আসা এখন সময়ের দাবি। এ জন্য প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে।

বুধবার (৩০ মার্চ) দলটির ঢাকা মহানগর উত্তরের ভাষানটেক থানার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভাষানটেক বিআরটিএ মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম সেন্টু।

মুজিবুল হক চুন্নু বলেন, সাংগঠনিকভাবে তৃণমূল শক্তিশালী হলে পার্টি শক্তিশালী হবে। জাপা চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে আমরা জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে চাই। এজন্য প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী, অ্যাডভোকেট মো.

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ