সাংবাদিক জাহিদ ইকবাল এর পিতার ইন্তেকাল এনডিপিসহ বিভিন্ন মহলের শোক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবাদিক জাহিদ ইকবাল এর পিতার ইন্তেকাল এনডিপিসহ বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ৬, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ৬, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ

 

মো. মঞ্জুর হোসেন ঈসা, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সদস্য,বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জাহিদ ইকবাল এর পিতা আজ সকাল ৬:৫০ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর নিকুণ্ড -২ সরকার বাড়ি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
সাংবাদিক জাহিদ ইকবাল এর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, মহাসচিব মো.মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর নেতৃবৃন্দ, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব এড সাইফুল ইসলাম সেকুল, সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন, শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ, চেয়ারম্যান সেলিনা আক্তার, মহাসচিব আর কে রিপন, জিয়া সেনার সভাপতি আবদুর রহমান তপনসহ প্রমুখ।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাভিভূত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ