সাংবাদিক লাঞ্ছনা ও হত্যার হুমকিদাতাদের বিচারের দাবিতে মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবাদিক লাঞ্ছনা ও হত্যার হুমকিদাতাদের বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৮, ২০২২ ৭:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৮, ২০২২ ৭:৩৮ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে ২৭ লাখ টাকা রাজস্ব ফাঁকির অনুসন্ধানী সংবাদের অথ্য উদঘাটন করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদকরা। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলার গণমাধ্যম কর্মীবৃন্দ বলেন, সাংবাদিকদের হুমকি-ধামকি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা বন্ধ করা যাবে না। জীবনবাজি রেখেই আমরা সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরবো।
আজ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় আমাদের সহকর্মীদের প্রাণনাশের হুমকির সম্মুখীন হতে হয়েছে।
সরকারের প্রায় ২৭ লক্ষ টাকার রাজস্ব ফাঁকির সংবাদ সংগ্রহ করতে গেলে বাধা ও আক্রমণের পর প্রাণনাশের হুমকি দেয়ার সাহস কি করে পায় তারা?। এ অন্যায় সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নিতে পারে না।
হুমকিদাতা একাধিক মামলার আসামি, সাব রেজিস্ট্রি অফিসের ভেন্ডার শহীদ সরকার ও দলিল লেখক মাহবুবুর রশিদ নয়নকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে।
বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে শহীদ সরকার ও মাহবুবুর রহমান রশিদ নয়নকে গ্রেফতার করা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি সোনারগাঁও প্রেস ক্লাব থেকে সোনারগাঁ উপজেলা চত্বর হয়ে উপজেলা নির্বাহি অফিসারের কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে সমাবেশ শেষ করা হয়।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সংবাদের জন্য তথ্য সংগ্রহ করতে গেলে সোনারগাঁও সাব-রেজিস্ট্রি অফিস কক্ষে সাংবাদিকদের উপর হামলা চালানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ