সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের পুরাতন বিল্ডিংয়ে অবস্থিত ট্রাইব্যুনালে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। তিনি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তাজুল ইসলাম বলেন, আজ দুপুরে আমি ট্রাইব্যুনালের সব সাংবাদিককে নিয়ে মতবিনিময় সভা ও প্রশ্নের উত্তর দেব।

এর আগে গতকাল শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান অ্যাডভোকেট তাজুল ইসলাম।

শনিবার রাতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ