সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের সাথে মতবিনিময় - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঝিনাইদহ প্রেসক্লাব এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজালের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই নবাগত পুলিশ সুপার আগত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদে সাথে পরিচিত হন। এ সময় উপস্থিত সকল সাংবাদিকদের জন্য মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়। সাংবাদিকবৃন্দ ঝিনাইদহ জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের সাথে আলোচনা ও পরামর্শ প্রদান করে। পরবর্তীতে পুলিশ সুপার বক্তব্যের শুরুতেই মাদক, চাঁদাবাজি সহ অনান্য অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পুলিশের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ। তিনি পুলিশ ও সাংবাদিকদের এক হয়ে কাজ করার আশা ব্যক্ত করেন । সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি নিরাপদ ও মাদকমুক্ত ঝিনাইদহ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ মাহফুজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদ , জেলা পুলিশের অন্যান্য অফিসার এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ