সাংবিধানিক প্রক্রিয়াই নির্বাচন হবে: মতিয়া চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবিধানিক প্রক্রিয়াই নির্বাচন হবে: মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৮, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৮, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ

 

সাংবিধানিক প্রক্রিয়া যথাযথ সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, দেশে গণতন্ত্র আছে। নির্বাচন সময় মতো হবে এবং সাংবিধানিক উপায়ে হবে৷ শেখ হাসিনা কোনোদিন পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। আজকে জাতিসংঘে উনি যে যাচ্ছেন সেখানে তার যে সম্মান তা আমদের সম্মান।

সোমবার (৮ মে) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. ওয়াজেদ মিয়াকে স্মরণ করে মতিয়া চৌধুরী বলেন, তিনি মনে প্রাণে একজন বিজ্ঞানী ছিলেন। আমরা অনেক সময় নাটক বা সিনেমায় দেখি কিছু প্রফেসর থাকে ভোলাভালা, তিনিও সেভাবে চলতেন। দেশ জাতির জন্য তিনি সবসময় সজাগ ছিলেন।

বঙ্গবন্ধু দুঃস্থ্ কল্যাণ সংস্থার সভাপতি মাহাবুব হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

আরও উপস্থিত ছিলেন কৃষক লীগের সহ-সভাপতি শেখ মো জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা এম এ করিম, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুন নবী বাকী, ড. এম এ ওয়াজেদ মিয়া কল্যাণ পরিষদ রংপুর চেয়ারম্যান মাকসুদুর রহমান, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ