সাইফউদ্দিন আহমেদ মানিকের কবরে গণফোরামের ফুলেল শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাইফউদ্দিন আহমেদ মানিকের কবরে গণফোরামের ফুলেল শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ৩, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ৩, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ

 

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদ মানিকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে দলটি।

মানিকের ১৫তম মৃত্যুবার্ষিকীতে আজ শুক্রবার সকাল ৯টায় মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তার কবরে এই ফুলেল শ্রদ্ধা জানান গণফোরামের নেতারা।

পুষ্পস্তবক অর্পণের পর গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, সাইফউদ্দিন আহমেদ মানিক স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা। সারাজীবন মানুষের অধিকার আদায়ে বিপ্লব করে গেছেন; কল্যাণমুখী বাংলাদেশ গড়তে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা মানিকের দেখানো পথে গণতন্ত্র পুনরুদ্ধার করতে আন্দোলন অব্যাহত রাখব; সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে সচেষ্ট থাকব।

এ সময় আরও উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, সভাপতি পরিষদ সদস্য অ্যাডভোকেট ফজলুল হক সরকার, আবদুল হাসিব চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্রবিষয়ক সম্পাদক মো. সানজিদ রহমান শুভ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম এ কাদের মার্শাল, সিনিয়র সহসভাপতি মো. মনির হোসেন, সহসভাপতি অধ্যক্ষ ফরিদুল হক, এস এম গুলজার হোসেন, সাধারণ সম্পাদক এরশাদ জাহান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল বাসেদ মিয়া, আইন সম্পাদক শাম্মী জাহান মুন্নি প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ