সাইমনের সঙ্গে গায়ে হলুদ করলেন বুবলী! - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাইমনের সঙ্গে গায়ে হলুদ করলেন বুবলী!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ

 

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী কয়েক বছর আগে এই সম্পর্কে বাঁধা পড়েছেন সুপারস্টার শাকিব খানের সঙ্গে। সম্প্রতি যখন গুঞ্জন উঠেছে শাকিবের সঙ্গে বনিবনাটা ঠিকমতো হচ্ছে না তখন খবর এলো ফের বিয়ের পিঁড়িতে বসছেন বুবলী। এরইমধ্যে হয়ে গেছে গায়ে হলুদ। আগামীকাল (২৫ নভেম্বর) বাজবে সানাই। এবার তার পাত্র অভিনেতা সাইমন সাদিক।

তবে এ নিয়ে বুবলী অনুরাগীদের উত্তেজিত হওয়ার কিছু নেই। কেননা, ‘মায়া: দ্য লাভ’ নামের একটি সিনেমায় বিয়ের দৃশ্যে বর-কনের ভূমিকায় দেখা যাবে সাইমন-বুবলীকে।

‘মায়া: দ্য লাভ’ সিনেমায় একাই তিন নায়কের বিপরীতে অভিনয় করছেন বুবলী। এতে তার বিপরীতে আছেন সাইমন, আনিসুর রহমান মিলন ও জিয়াউল রোশান। এ ছবিতে একাধিকবার বিয়ের পিঁড়িতে বসতে দেখা যাবে বুবলীকে।

চলচ্চিত্রটি নির্মাণ করছেন জসিম উদ্দিন জাকির। তিনি বলেন, ‘সিনেমার গল্প এখনই বলতে চাচ্ছি না। এর আগে আনিসুর রহমান মিলনের সঙ্গে বিয়ের (বুবলীর) দৃশ্য করেছি। মঙ্গলবার সাইমন সাদিকের সঙ্গে হলুদ অনুষ্ঠান করেছি। আবার বাসর হবে রোশানের সঙ্গে। সিনেমাটির গল্পে টুইস্ট রয়েছে। দশর্ক সিনেমা হলে গিয়ে বিষয়টি বুঝতে পারবেন।’

এ নির্মাতা আরও বলেন, ‘সিনেমার গল্পে মিলন ভাই বুবলীকে পাগলের মতো ভালোবাসেন। কিন্তু রোশানকে প্রচণ্ড ভালোবাসেন বুবলী। তবে তিনি বিয়ের আসর থেকে সাইমনের হাত ধরে পালিয়ে যান। এরপর নানা সিনেম্যাটিক ঘটনা ঘটে। বর্তমানে উত্তরার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ চলছে সিনেমাটির।’

এই মুহূর্তে বুবলীর ব্যস্ততা সিনেমা কেন্দ্রিক। কয়েকদিন আগে তিনি শেষ করেছেন ‘চাদর’ নামের একটি সিনেমার কাজ। সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিতেও তার বিপরীতে আছেন সাইমন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ