সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে: চিফ হুইপ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৫, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের বৈঠকে মধ্যাহ্নভোজকে কেন্দ্র করে হাস্যরসের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) অধিবেশনের কার্যক্রম চলাকালে বিরতির আগে এমন ঘটনা ঘটে।

বিরতির সময় সংসদ সদস্যদের জন্য মধ্যাহ্নভোজের দাওয়াত দেন চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম। তিনি জুমার নামাজের পর সবাইকে সংসদ সদস্য ভবনের এলডি হলে আপ্যায়নে অংশ নেওয়ার আহ্বান জানান এবং স্পিকারকেও এতে যোগ দেওয়ার অনুরোধ করেন।

চিফ হুইপ বলেন, ‘আপনারা সবাই অবগত আছেন যে জুমার নামাজের পর আমাদের একটু মধ্যাহ্নভোজের ব্যবস্থা আছে। যেহেতু আমরা বিকেলে আবারও সেশন করব, তাই সবাইকে সংসদ সদস্য ভবনে (এলডি হল) দাওয়াত করছি। নামাজের পর আমরা সবাই সেখানে যাব ইনশাআল্লাহ।’

এ সময় কয়েকজন সংসদ সদস্য আপ্যায়নের মেন্যু সম্পর্কে জানতে চাইলে মজার ছলে তিনি বলেন, ‘ভাই আপ্যায়নে সবই হয়। সদস্যবৃন্দ, আপনাদের জন্য সাগর থেকে তিনটি তিমি মাছ ধরে নিয়ে এসেছি এবং আরও দুটি হাঙর আসতেছে ইনশাআল্লাহ।’

চিফ হুইপের এই সরস মন্তব্যে অধিবেশন কক্ষে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ