সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষে বাণী অর্চনা ও পুষ্পাঞ্জলি প্রদান অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৩, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষে বাণী অর্চনা ও পুষ্পাঞ্জলি প্রদান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ

 

সাতক্ষীরা প্রতিনিধি

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

সাতক্ষীরা জেলা মন্দির সমিতি যুব কমিটির আয়োজনে বুধবার সকালে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে বানী অর্চনা করেন ভক্তবৃন্দরা।

সরস্বতী পূজার অঞ্জলি পাঠ করেন পুরোহিত শ্যামল কুমার চ্যাটার্জি। পূজা শেষে ভক্তরা অঞ্জলি গ্রহণ করেন। সাতক্ষীরা জেলা মন্দির সমিতি যুব কমিটির সভাপতি অমিত কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর-২ আসনের সংসদ সদস্য আশরাফুজামান আশু।

এসময় আরও উপস্থিতি ছিলেন সাতক্ষীরা জেলা মন্দির সমিতির উপদেষ্টা বিশ্বাস নাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি এ্যাড.সোমনাথ ব্যানার্জী, জেলা মন্দির সমিতির সহ সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন সহ আরো অনেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ