সাবেক ছাত্রদল অর্গানাইজেশনের আরো একধাপ-মালটায় নতুন কমিটি গঠন - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক ছাত্রদল অর্গানাইজেশনের আরো একধাপ-মালটায় নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৫, ২০২৩ ৩:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৫, ২০২৩ ৫:০৮ পূর্বাহ্ণ

 

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন।

চলমান আন্দোলনকে গতিশীল করতে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটি ইউরোপের সকল দেশের ন্যায় মাল্টাতে ৭ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাফর রাসেল ও সাধারণ সম্পাদক ছায়েফ আহমেদ সুইট এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে
হাফিজুর রহমানকে আহ্বায়ক ও মোহাম্মদ ইয়াসিনকে সদস্য সচিব করে সংগঠনের সহ দপ্তর সম্পাদক জাহেদ আহমদের মাধ্যমে এ অনুমোদন প্রদান করেন l

এ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাফর রাসেল ও সাধারণ সম্পাদক ছায়েফ আহমেদ সুইট জানান,জিয়া পরিবারের বিশ্বস্ততা রেখে,তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ব আন্দোলন সংগ্রামে অতীতের ন্যায় সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের অন্যন্ন দেশের মত মাল্টাতেও আরো গতিশীল ভাবে কাজ করতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

তারা আরও জানান সাবেক ছাত্রদল অর্গানাইজেশনের নেতৃবৃন্দের একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য বাংলাদেশ ফ্যাসিস্ট সরকারের পতন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সরকার গঠনের উদ্দেশ্য বাস্তবায়নে বাংলাদেশ থেকে ইউরোপে আগত নিষ্ক্রিয় ছাত্রনেতাদের সক্রিয় করে নতুন প্রজন্মকে অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উচ্ছাস ও উদ্দীপনা যোগানোর লক্ষ্যে ইউরোপের প্রায় সকল দেশে আমাদের কমিটি ইতিমধ্যে গঠন করে হয়েছে। এ অর্গানাইজেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক আশাবাদী যে অন্যান্য দেশে গড়ে তোলা সংগঠনের ন্যায় মাল্টাতেও এই সংগঠনের সকল নেতৃবৃন্দের সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবিষ্যতে সোচ্চার ভূমিকা রাখবেন। তাতে করে ফ্যাসিবাদের কবল থেকে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ অচিরেই মুক্তি পাবে-ইনশাআল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ