সাবেক পর্নো তারকা মিয়া খলিফার ভীতি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ১০, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ১০, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
অনেক আগেই পর্নো ছবিতে অভিনয় ছেড়েছেন মিয়া খলিফা। ওই জগত তার কাছে এখন এক ভীতিকর নাম। মাঝে মাঝেই ওই জগতে অভিনয় করার জন্য অনুশোচনা করেন। আবার আত্মপক্ষও সমর্থন করেন। পর্নো ছবিতে অভিনয় বাদ দিলেও তিনি অনেকটাই মুক্ত জীবন যাপন করছেন। যখন যা ইচ্ছে তাই করছেন। তার মধ্যে বেশির ভাগই খুল্লামখুল্লা পোশাকে হাজির হচ্ছেন। যেসব পোশাকে তিনি পোজ দিচ্ছেন বিভিন্ন দেশে গিয়ে, বিভিন্ন ব্রান্ডের হয়ে, তা প্রকাশযোগ্য নয়। এবার শিরোনাম হয়েছেন অন্য কারণে। সঙ্গীত তারকা টেইলর সুইফটের মিউজিক নিয়ে যে আইনগত বিরোধ আছে তার সঙ্গে নিজের পর্নো ছবির ভীতিকে তুলনা করেছেন।
টেইলর সুইফট মাত্র ১৬ বছর বয়সে তার প্রথম গানের রেকর্ড বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। ২০১৯ সালে টেইলর তার সাবেক রেকর্ড লেবেল ‘বিগ মেশিন রেকর্ড’-এর সঙ্গে আইনগত বিরোধে জড়িয়ে পড়েন প্রথম ৬টি স্টুডিও এলবামের মালিকানা নিয়ে। বিশ্বজুড়ে এ বিষয়টি ব্যাপকভাবে প্রচার হয়েছে। বিরোধের পর টেইলর সুইফট তার প্রথম ৬টি এলবাম আবার রেকর্ড করেছেন। এর মধ্য দিয়ে তিনি নিজের স্বত্ব পেয়েছেন। ওই কোম্পানির সঙ্গে যে চুক্তি হয়েছিল মাত্র ১৬ বছর বয়সী টেইলর সুইফট তা পড়েও দেখেননি। হয়তো তিনি বোঝেনও নি কি লেখা আছে তাতে। ফলে তার দুর্বলতার সুযোগ নেয় কোম্পানিটি। এ বিষয়ের সঙ্গে মিয়া খলিফা নিজের পর্নো জগতের তুলনা করেছেন। ওই জগতে তিনি যে হতাশার শিকার হয়েছেন তা তুলে ধরেন। এ নিয়ে তিনি রিটুইট করেছেন। টেইলর সুইফটকে তিনি লিখেছেন, আমি আপনাকে বুঝতে পারি। স্বর্ণালী আমিও তো একই অবস্থার শিকার।
এর আগে অনেকবার পর্নো জগতে যোগ দেয়া নিয়ে দুঃখ প্রকাশ করেছেন মিয়া খলিফা। তিনি বলেছেন, এসব করে অল্প সামান্য অর্থ উপার্জন করেছেন। কিন্তু ভয়াবহ সব দৃশ্যে তাকে অভিনয় করতে বাধ্য করা হতো। টুইটারে মিয়া খলিফার ফলোয়ার ৫০ লাখ। তারা তার ওই মন্তব্য লুফে নিয়েছেন। এক একজন এক এক রকম মন্তব্য করছেন। কেউ বলছেন, আপনি কি বলতে চাইছেন যখন পর্নো জগতে প্রবেশ করেছেন, এসব ছবি করেছেন, তখন আপনার বয়স মাত্র ১৬ বছর ছিল? যদি তাই হয় তাহলে অনেক কিছুই ঘটবে। অনেক লোককে এ জন্য জেলে যেতে হবে। আর একজন লিখেছেন, মিউজিকের সঙ্গে পর্নো ছড়িয়ে পড়ছে। তাতে নষ্ট হচ্ছে টিনেজাররা।
জনতার আওয়াজ/আ আ