সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১০, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১০, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধজ্ঞা চেয়ে করা আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এরপর আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের এক রিট আবেদনের প্রেক্ষিতে দণ্ডিত আসামি হিসেবে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ ঘোষণা করেন হাইকোর্ট। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তার বক্তব্য অনলাইনে প্রচার করা হচ্ছে। এ জন্য রিটকারীরা ফের আদালতে আসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ