সাম্প্রদায়িক উগ্রতাবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান খেলাঘরের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাম্প্রদায়িক উগ্রতাবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান খেলাঘরের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২২, ২০২২ ৮:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২২, ২০২২ ৮:৫৩ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

সমাজের বিবেকবান প্রতিটি মানুষের কাছে সাম্প্রদায়িক উগ্রতাবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’।

শুক্রবার (২২ জুলাই) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সর্বস্তরের মানুষদের নিয়ে ধর্মের নামে উগ্রতা, সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও নৈরাজ্যের প্রতিবাদে ‘প্রতিবাদী মানববন্ধন’ কর্মসূচী থেকে এ আহ্বান জানান।

মানববন্ধন কর্মসূচি থেকে খেলাঘরের নেতৃবৃন্দ বলেন, ‘খেলাঘর’ ধর্মের নামে যে কোন ধরণের উগ্রতা, সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও নৈরাজ্যের অবসান চায়। নড়াইলের দীঘলিয়ায় সম্প্রতি ঘটে যাওয়া কাপুরুষোচিত বর্বরতার নিন্দা জানিয়ে দেশবাসীর কাছে এই কর্মকাণ্ডের সুষ্ঠু বিচারও প্রত্যাশা করে ‘খেলাঘর’।

বক্তরা বলেন, টিভি স্ক্রিন আর স্ক্রলজুড়ে সহিংসতা, ব্রেকিংনিউজে আহত-নিহতের খবর কিংবা লেলিহান আগুনের শিখা কেড়ে নিচ্ছে আমাদের শিশু-কিশোরদের ছোট নাজুক মনের কোমলতা, শিশু-কিশোররা আগ্রহ হারিয়ে ফেলছে পড়া-লেখায়, এর দায়ভার কে নেবে? শিশু কিশোররা ভীত হচ্ছে, অজানা আতঙ্ক বাধাগ্রস্ত করছে তার সুস্থ-স্বাভাবিক ও মানবিকভাবে বেড়ে ওঠায়! আবার কখনো বা নিষ্পাপ নাজুক মনের কোমলতা রূপ নিচ্ছে জিঘাংসায়; গড়ে উঠছে ‘কিশোর গ্যাং’ নামের সমাজের রক্তাক্ত ক্ষত!

তারা আরও বলেন, একজন বিবেকবান মানুষ হিসেবে আপনিও আসুন এ প্রতিবাদী সমাবেশে। আসুন রুখে দাঁড়াই সকল নৈরাজ্যের। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এ দেশ মুক্তিকামী মানুষের অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার ফসল। সাম্প্রদায়িক হামলা, শিশু-কিশোর ও নারী নিপীড়ণ, নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিষয়টি ব্যাপকতা লাভ করায় সমাজের আর সবার মতোই উদ্বিগ্ন “খেলাঘর”। অতিসম্প্রতি নড়াইলে হিন্দু সম্প্রদায়ের উপর হামলাসহ বিভিন্ন সময়ে পাহাড়ে ও সমতলে নারী, শিশু ও কিশোর-কিশোরীর প্রতি যে বর্বর নির্যাতন চালানো হচ্ছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

প্রধান অতিথির বক্তৃতায় খেলাঘরের চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম বলেন, স্বাধীনতার পর সুখী, সমৃদ্ধ, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের শিশু-কিশোরদের পূর্ণ মর্যাদাবান মানুষরূপে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। সকলের মেল বন্ধনে নিরাপদ থাকবে শিশুরা, গড়ে উঠবে শিশুর জন্য নিরাপদ এক বাংলাদেশ। সাম্প্রদায়িক হামলা, শিশু-কিশোর ও নারী নিপীড়ণ, নির্যাতন, ধর্ষণ ও হত্যা রুখে দাঁড়ানোর জন্য সকলকে আহবান জানান। তিনি বলেন, খেলাঘর চাই মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল উচ্ছল বাংলাদেশ গড়তে।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রুনু আলী এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য ড. প্রফেসর আবু সাঈদ, শিল্পী ড. কাজী মোজাম্মেল হোসেন, উপদেষ্টা ড. সেলু বাসিত, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য আহসান হাবিব খান রিপন, লাভলী চৌধুরী, সৌমেন পোদ্দার, শ্যামল বিশ্বাস, তৌহিদ রিপন, আক্তার হোসেন, শিল্পী আমিনুল ইসলাম আকন, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি কাজী জাভেদ ইকবাল শিহাব, সাধারণ সম্পাদক জুয়েল মজুমদার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এ্যাডভোকেট আরিফুর রহমান, সাধারণ সম্পাদক তাহাজুল ইসলাম ফয়সালসহ অন্যরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ