সাম্য হত্যায় গ্রেপ্তার তিন জন ৬ দিনের রিমান্ডে - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাম্য হত্যায় গ্রেপ্তার তিন জন ৬ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৭, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৭, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিন যুবকের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেয়া আসামিরা হলেন- তামিম হাওলাদার, পলাশ সরদার ও সম্রাট মল্লিক।

শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। এদিন শনিবার আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে বিচারক তাদের প্রত্যেকের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে এদিন আসামিপক্ষে কোন আইনজীবী ছিলেন না।

গত ১৩ মে মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০/১২ জনকে আসামি করে মামলা করেন। নিহত সাম্য ঢাবি’র শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

এদিকে ঘটনার রাতেই রাজধানীর রাজাবাজারসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বুধবার তাদের আদালতে তোলা হলে গ্রেপ্তার ওই তিন যুবকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ