সারা দেশে সহিংসতা প্রতিরোধে ছাত্রদলের মাইকিং - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সারা দেশে সহিংসতা প্রতিরোধে ছাত্রদলের মাইকিং

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৯, ২০২৪ ৭:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৯, ২০২৪ ৭:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও ডাকাতি ও নৈরাজ্য প্রতিহত করতে জনসচেতনতার উদ্দেশ্য মাইকিং কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

গণহত্যার অভিযোগে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায় ও সাধারণ মানুষের বাড়িঘর সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা, থানা, পাড়া, মহল্লা ও গ্রামে মাইকিং করছে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

জানা গেছে, দেশের বিভিন্নস্থানে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই পদক্ষেপ গ্রহণ করেছেন। সাম্প্রতিক কয়েকটি চক্র ছাত্র-জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত। তারা বিএনপির নাম ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতিতে কেউ বিএনপির নাম ব্যবহার করে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও ডাকাতি ও নৈরাজ্য সৃষ্টি করলে তাকে ধরে আইনের হাতে তুলে দিন- এই বার্তা মাইকিং কর্মসূচির প্রধান উদ্দেশ্য বলে জানা গেছে।

গত বুধবার (৭ আগস্ট) দলটির প্রধান কার্যালয় নয়াপল্টন অফিসের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কঠোর বার্তা প্রদান করে বলেন, চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান শক্ত হাতে প্রতিটি হাতের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ, কিংবা ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, নিরাপত্তায় আপনি ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে বিএনপির বৈঠকজাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে বিএনপির বৈঠক
অস্থিতিশীলকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা আজ থেকে বন্ধ করুন। এমনকি বিএনপি নাম ব্যবহার করে কেউ অপকর্ম করতে চাইলে তাকে আইনের হাতে তুলে দিন।

ছাত্রদল এই কর্মসূচি দেশের পরিস্থিতি বিবেচনায় চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। যেকোনো সহিংসতা ও নৈরাজ্যের প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে সকল ভেদাভেদ ভুলে দেশপ্রেমিক সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ছাত্রদল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ