সালাউদ্দিনের দেশে ফেরা নিয়ে সমস্যা নেই: পররাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সালাউদ্দিনের দেশে ফেরা নিয়ে সমস্যা নেই: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ

 

বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের দেশে ফেরা নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভারত ও কাতার সফর শেষে ঢাকায় ফিরে আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে বাংলাদেশের কেউ জেল খাটলে, সাজা ভোগ করে দেশে ফিরে আসেন। সালাউদ্দিন আহমেদও আসবেন। অসুবিধা কী? এটা নিয়ে চিন্তারও কোনো কারণ নেই।

এর আগে ২ মার্চ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে দেশে ফেরানোর নির্দেশ দিয়েছেন ভারতের আদালত। দেশটির আমন্ত্রণে জি-২০এর পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে অংশ নেওয়ায় বাংলাদেশ সম্মানীত হয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানি মার্চেই শুরু
পররাষ্ট্রমন্ত্রী জানান, ১৮ মার্চ থেকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসবে। ভারত থেকে ডিজেল আসার এ কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রতিবেশী বন্ধুদেশ ভারত সীমান্তে স্থাপনা নির্মাণে ‘আপত্তি’তুলে নেবে জানিয়ে তিনি বলেন, সীমান্ত এলাকায় ১৫০ গজের মধ্যে স্থাপনা করা নিয়ে ভারত আপত্তি প্রত্যাহার করে নিবে। ফলে রেলস্টেশনসহ আটকে থাকা সকল অবকাঠামোর কাজ দ্রুতই শুরু হবে। জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এমন সিদ্ধান্ত হওয়ার কথা জানান তিনি।

উল্লেখ্য, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধায় আখাউড়া ইমিগ্রেশন ভবন, কসবা রেলওয়ে স্টেশন ও সালদা নদী সেতু নির্মাণের কাজ বন্ধ রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ