সিংড়ায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে কর্মসূচি পালিত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিংড়ায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে একটি র‍্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলী আশরাফ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হানিফ, প্রধান শিক্ষক ফিরোজ কবির।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ