সিংড়ায় তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিংড়ায় তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৬, ২০২৫ ১১:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৬, ২০২৫ ১১:১৫ অপরাহ্ণ

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঈদ সামগ্রী বিতরণ করেছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ।

শুক্রবার (৬ ‍জুন) বিকেল সাড়ে ৪টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় দুই হাজার পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব আমিনুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ পলাশ, সোহেল রানা, শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল মোমেনীন নিশান প্রমুখ।

এসময় দাউদার মাহমুদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ