সিইসি’র সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিইসি’র সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শুরু করেছে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৫৭ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) এ বৈঠক শুরু হয়।

বৈঠকে ইসি সচিব মো. জাহাংগীর আলম ও অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারাও অংশ নিয়েছেন বলে জানা গেছে। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ