সিএমএইচে মুশফিকুল আনসারীকে দেখতে গেলেন ডা. রফিকূল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ১৭, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ১৭, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাষ্ট্রদূত ও বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে দেখতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল—সিএমএইচে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।
এ সময় তিনি মুশফিকুল ফজল আনসারী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা-সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
বর্তমানে মুশফিকুল ফজল আনসারী সিএমএইচের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সোলতানার নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ১৫ জুন বিকেলে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদরোগ শনাক্ত হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
জনতার আওয়াজ/আ আ