সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতে সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১ সেপ্টেম্বর) রাতে ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সে একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন বলে জানান বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী।

তিনি বলেন, স্যার হেলথ চেকআপ করাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সিঙ্গাপুরে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন। ইতোমধ্যে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর স্যার দেশে ফিরবেন বিএনপি মহাসচিব।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করার তিনি। এরপর থেকে প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

সর্বশেষ গত ৪ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিনী রাহাত আরা বেগম ফলোআপ চিকিৎসায় গত ২৭ আগস্ট সিঙ্গাপুর গেছেন। ওই সময়ে দেশের বন্যা পরিস্থিতির অবণতি ও বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকীর অনুষ্ঠান থাকায় বিএনপি মহাসচিব স্ত্রীর সাথে যেতে পারেননি। রবিবার রাতে তিনি সিঙ্গাপুরে গেলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ