সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৪, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৪, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জের কদমতলী কাশেমপাড়া এলাকায় কিশোরগ্যাং সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৩ মে) রাতে এই ঘটনাটি ঘটে। এদিকে র‌্যাব-১১ শনিবার (২৪ মে) দুপুরে অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত কিশোরগ্যাং এর ২ সদস্য হৃদয় (২৫) ও আল আমিন (২০) কে গ্রেফতার করেছে।
নিহত কিশোর আব্দুল্লাহর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। সে নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকার স্থানীয় বাসিন্দা শামীম খানের ছেলে।
শামীম খান জানান, শুক্রবার রাতে লোক মুখে ছেলের আহতের খবর পেয়ে নারায়ণগঞ্জের খানপুরের ৩’শ শয্যা হাসপাতালে যাই। সেখানকার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল নিয়ে যেতে বলেন।
পরে ঢাকা মেডিকেল নেয়া হলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিনুর আলম জানান, কয়েকদিন আগে একটি মারামারি ঘটনা ঘটে। সেই ঘটনা হৃদয় ও সাব্বির নামে দুজন আব্দুল্লাহকে ডেকে নিয়ে আসে। পরে সেখানে আব্দুল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
পরে হাসতালে নেয়া হলে তাকে মৃত ঘেষণা করে চিকিৎসক। এঘটনায় আমরা ছাব্বির নামে একজনকে আটক করেছি।
এদিকে নিহত আব্দুলার বড় ভাই রোহান জানান, তারা দুই ভাই বাবার সাথে ঢাকায় ওয়ার্কশপে কাজ করতো। দুই ভাই এক বোনের মধ্যে সে সবার ছোট।
এলাকাবাসী জানায়, সাবেক এক ছাত্রদল নেতার অফিসে হত্যাকান্ডের ঘটনা টি ঘটেছে। ঘাতকরা ওই ছাত্রদল নেতার বাহিনীর সদস্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ