সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসীকে ধরতেগিয়ে তিন র্যা ব সদস্য আহত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসীকে ধরতেগিয়ে তিন র্যা ব সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জর সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যা বের সদস্যরা। এ সময় র্যা বের তিন সদস্যসহ চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি বউ বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। র্যা ব-১১ এর কোম্পানি কমান্ডার (সিপিএসসি) লে. কমান্ডার মো. নাঈম উল হক বিষয়টি নিশ্চিত করেন।
আসামি আলী (৩৮) ওয়াপদা কলোনি বউবাজার এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। সাহেব আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাসি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে অন্তত এক ডজন মামলা রয়েছে বলে র্যা ব-১১ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে এক সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গ্রেফতার করতে নজরদারি শুরু করে সাদা পোশকধারী র্যা বের কয়েকজন সদস্য। বিষয়টি বুঝতে পেরে সাহেব আলীর সহযোগীরা র্যা ব সদস্যদের ওপর হামলা চালায়।
এক পর্যায়ে সাহেব আলীর লোকজন ইটপাটকেল নিক্ষেপ করলে র্যা বের তিন সদস্য ও রানা নামে স্থানীয় একজন বাসিন্দা আহত হন। এ সুযোগে সন্ত্রাসী সাহেব আলী ও তার সহযোগীরা দ্রুত পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দা ফয়েজ আহমেদ বলেন, রাস্তা দিয়ে যাওয়ার পথে আমি দেখি সাহেব আলী ও তার এক সহযোগী শীতলের চা দোকানে বসে আছে। তাদের আশাপাশে সাদা পোশাকে অবস্থান করছিলেন র্যা বের কয়েকজন সদস্য। এ সময় হঠাৎ ৮-১০ জন এসে র্যা ব সদস্যদের ওপর অতর্কিতভাবে আক্রমণ করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শী আলাউদ্দিন বলেন, ‘আমি এসে দেখি একজন র্যা ব সদস্য রক্তাক্ত অবস্থায় ফার্মেসিতে চিকিৎসা নিচ্ছেন। তার মাথা ফেটে রক্ত ঝরছিল।
ফার্মেসিতে কর্মরত শাহাদাত হোসেন বলেন, প্রশাসনের সাদা পোশাকের চারজন আহত অবস্থায় দোকানে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনের মাথায় ও দুজনের হাতে আঘাত প্রাপ্ত ছিল। প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধ করার পর র্যা বের অন্য সদস্যরা এসে আহতদের নিয়ে যান।
র্যা ব-১১ ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. নাঈম উল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ওই এলাকায় ঘোরাফেরা করছে। বিষয়টি নিশ্চত হতে আমরা সাদা পোশাকের চার সদস্যের দুটি গোয়েন্দা টিম সেখানে পাঠাই।’
তিনি আরও বলেন, গোয়েন্দা টিম সাহেব আলীর অবস্থান নিশ্চিত করলে আমরা সবাই একযোগে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করবো। কিন্তু তার আগেই সন্ত্রাসী সাহেব আলী ও তার সহযোগীরা বিষয়টি টের পেয়ে যায় এবং গোয়েন্দা সদস্যদের ওপর অতর্কিতভাবে আক্রমণ করে। এতে গোয়েন্দা টিমের তিন সদস্যসহ চারজন আহত হন। আহতদের উদ্ধার করি। আমাদের এক সদস্যের অবস্থা বেশি গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায় বেশি জখম হয়েছে। আহত বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ