সিদ্ধিরগঞ্জে সাড়ে ৬’শ পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে সাড়ে ৬’শ পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে সাড়ে ৬’শ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ করেছে নাসিক ৯নং ওয়ার্ড বিএনপি।
সোমবার (২৪ মার্চ) সকালে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই উদ্যোগের মাধ্যমে সাড়ে ৬’শ পরিবারের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে।
নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহŸায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ, নাসিকের সাবেক কাউন্সিলর ইস্রাফিল প্রধান, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হারুন মাস্টার, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি আলাউদ্দিন প্রধান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মুন্না, যুগ্ম-সম্পাদক নুর হোসেন, সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন, সিদ্ধিরগঞ্জ তরুণ দলের সাধারণ সম্পাদক মহারোজ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ