সিনেমাপ্রতি কত টাকা নেন ঐশ্বরিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিনেমাপ্রতি কত টাকা নেন ঐশ্বরিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

শ্বশুরবাড়ি ছেড়ে অনেকদিন আগেই। এখন মায়ের সঙ্গে আলাদা থাকছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এর মাঝেই অভিষেক-ঐশ্বরিয়া দুজনেই হাত থেকে খুলে ফেলেছেন তাদের বিয়ের আংটি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বচ্চন পরিবারে যে অশান্তি চলছে, তারই প্রমাণ মিলেছে অমিতাভ বচ্চনের সম্প্রতি একটি বাড়ি মেয়ের নামে লিখে দেওয়ার ঘটনায়।

এরপর থেকেই ভক্তদের প্রশ্ন— যদি অভিষেক ও ঐশ্বরিয়ার বিচ্ছেদ ঘটে তা হলে সাবেক বিশ্বসুন্দরী কতটা সম্পত্তি পাবেন?

এই প্রশ্নের কারণও রয়েছে। তারকা দম্পতিদের বিচ্ছেদের পর একাধিকবার দেখা গেছে, স্বামীর সম্পত্তির ভাগ পান স্ত্রী। এদিক থেকে ঐশ্বরিয়ার নিজের সম্পত্তির পরিমাণও কম নয়। যদি বচ্চন পরিবারের থেকে কোনো কিছুই তিনি গ্রহণ না করেন, সেক্ষেত্রে কত কোটির সম্পত্তি থাকবে ঐশ্বরিয়ার কাছে?

২০২৩ সালের টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ঐশ্বরিয়া বর্তমানে ৭৭৬ কোটি রুপির মালিক। নিজের দীর্ঘ ক্যারিয়ারে ৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এছাড়া মডেলিং, বিজ্ঞাপন, বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েও প্রচুর টাকা আয় করেছেন এ অভিনেত্রী। যুক্ত রয়েছেন বিভিন্ন সংস্থার সঙ্গে। মাঝে মধ্যে বেশ কিছু ইভেন্টেও উপস্থিত হতে দেখা যায় তাকে। সেখান থেকেও আয় হয় ঐশ্বরিয়ার।

সিনেমাপ্রতি ১০-১২ কোটি রুপিও নিয়ে থাকেন ঐশ্বরিয়া। বিজ্ঞাপনের জন্য নেন ৫-৬ কোটি। এছাড়া দুবাইয়ে ঐশ্বরিয়া অভিষেক জুটির ১৬ কোটি রুপির বাড়ি ও বান্দ্রায় ২০ কোটি রুপির অ্যাপার্টমেন্ট রয়েছে যেগুলোর অংশীদার তিনি।

রোলস রয়েস, মার্সিটিজ, অডির মতো একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে অভিনেত্রীর। যেগুলোর মূল্য কোটি কোটি টাকা। তাই বচ্চন পরিবারের সম্পত্তি যদি তিনি নাও পান, তবু প্রায় হাজার কোটি টাকার নিজস্ব সম্পত্তি রয়েছে নায়িকার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ