সিলেট জেলা ও মহানগর যুুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট জেলা ও মহানগর যুুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩ ১২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩ ১২:৫২ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, “কোন অপরাধ নয়, জিয়া পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমনা ও তার সুযোগ্য সহধর্মিনী সিলেটের কৃতি নারী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েসী সাজা দেয়া হয়েছে। প্রহসনের বিচারের এই ফরমায়েসী রায় জনগণ ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। কোন ষড়যন্ত্রই জিয়া পরিবারকে রাজনীতি থেকে মাইনাস করতে পারবেনা। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সফল হবেই। অবিলম্বে এই ফরমায়েসী রায় বাতিল করতে হবে।”

তিনি বুধবার বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা: জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের সাজানো মামলায় ফরমায়েসী রায়ে সাজা প্রদানের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবদল আয়োজিত তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপরোক্ত কথা বলেন।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সিলেট মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও জেলার আওতাধিন বিভিন্ন উপজেলা-পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাবেক আহবায়ক কমিটির জেলা ও মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- তোফাজ্জল হোসেন বেলাল, আকতার আহমদ, নজরুল ইসলাম, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, কল্লোল জ্যাতি বিশ্বাস জয়, ফখরুল ইসলাম রুমেল, জামিল আহমদ, রায়হান আহমদ, মুজাহিদল ইসলাম জাহাঙ্গীর, উসমান গনি, মতিউর রহমান আফজাল, এহতেশামুল হক সবুজ ও ইছহাক আহমদ প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ