সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পিপি অ্যাডভোকেট মুজিব আর নেই
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ১৫, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ১৫, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহবায়ক, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিলেটের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৫ মে) গভীর রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে. ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ও গোলাপগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের ১ম জানাজা শুক্রবার (১৫ মে) বাদ জুম’আ হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
তার নিজ গ্রাম গোলাপগঞ্জ উপজেলার কেওটকোনা গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে বাদ আসর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জনতার আওয়াজ/আ আ