সিলেট নগরীর ৭,৮ ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ৯, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ৯, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে সিলেট মহানগরীর ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এবং ৭, ৮ ও ৯ ওয়ার্ডের টিম প্রধান আবু আহমদ আনসারী। মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আমির আলী ও আজিজ খান সজিবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতা আকড়ে রেখে দুঃশাসনের মাধ্যমে দেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে। অগণতান্ত্রিক সরকারের অধীনে দেশ চলতে পারে না। তারা গণতন্ত্রকে হত্যা করার পর তারা এখন মানুষের বাকস্বাধীনতাকে কেড়ে নিতে চায়। আওয়ামী লীগের লুটপাটে দেশে আজ নিরব দুর্ভিক্ষ চলছে। জনগণের ন্যায্য দাবী আদায়ে আগামী ১৯ নভেম্বর সিলেটে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় ভুমিকা পালন করতে হবে।’
প্রধান বক্তার বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্থায়ীভাবে কারামুক্ত করতে, দেশনায়ক তারেক রহমানকে স্বদেশে প্রত্যাবর্তন করাতে, দেশ বাঁচাতে-মানুষ বাঁচাতে আগামী ১৯ নভেম্বরের গণসমাবেশ সফল করার বিকল্প নেই।’
প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক উসমান হারুন পনি, সিনিয়র সদস্য দেওয়ান রেজা মজিদ, মিছবাহ আহমদ জেহীন, বিএনপি নেতা সবুর আহমদ, রাসেল আহমদ,আব্দুস সোবহান, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি সিহাব খান, আবির হাসান মোহিন, শফিকুল ইসলাম, আজাদুর রহমান আজাদ,বশির উদ্দিন,গোলাম মোস্তফা, মো:সামাদ হোসেন, সোলেমান খান, গোলাম রব্বানী, মো:সালাউদ্দীন,মো:রাজা মিয়া ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাজ হোসেন তারেক,সদস্য সচিব নাইমুল ইসলাম আসিক, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লায়েক আহমদ,জুবের আহমদ, মানিক মিয়া, সেবুল মিয়া।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াছিন হোসাইন জয়, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গুলসান উদ্দিন,স্বেচ্ছাসেবক দল নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সুফিয়ান আহমদ,আক্তার আহমদ,আব্দুল মুমিন,জেবুল আহমদ, শাহেদ গাজী,সাহেদ আহমদ, সামছু আহম,জুয়েল রানা,আব্দুল হান্নান,ইয়াছিন আলী,ফারুক আহমদ,আনোয়ার হোসেন,আনোয়ার আনোয়ার আলী,দিলাল আহমদ,রাসেল আহমদ বেনু,ছমির গাজী,ছানোয়ার আলী,দুলন আহমদ,হাফিজ আহমদ,রেদোয়ান আহমদ রনি,ইব্রাহীম,মইনুল ইসলাম,রাসেল আহমদ,আলামিন গাজী,সুমন আহমদ,ছাইদুল আহমদ,সাবুল আহমদ,আব্দুল আলম রাজু,সাব উদ্দিন,শাহেদ চৌধুরী,কদম আহমদ,রবিউল আওয়াল বাবু প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ