সিলেট মহানগর তাঁতীদলের আংশিক কমিটি অনুমোদন - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট মহানগর তাঁতীদলের আংশিক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২১, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২১, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের সিলেট মহানগরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজী মো. মুজিবুর রহমান এর এক স্বাক্ষরিত পত্রে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির দায়িত্বশীলরা হলেন- সভাপতি হাজী আব্দুল গফফার, সহ-সভাপতি মো. তাজ উদ্দিন লিলু, সাধারণ সম্পাদক ফয়েজ উল কয়েস, সহ-সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রায়হাদ বক্স (রাক্কু)।

উল্লেখ্য- আগামী ৪৫ দিনের মধ্যে সিলেট মহানগরের অন্তর্গত থানা ও ওয়ার্ডে প্রতিনিধি সভা করে কমিটি অনুমোদন করে মহানগর তাঁতীদলের সম্মেলন করে কেন্দ্রীয় কমিটির নিকট পূর্নাঙ্গ কমিটি জমা দিতে হবে। অন্যথায় সিলেট তাঁতীদলের কোন কার্যকারিতা থাকবে না। থানা ও ওয়ার্ড কমিটি পূর্ণগঠন, বাতিল ও স্থগিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় আহবায়ক ও সদস্য সচিবের সিদ্ধান্ত সবসময় বাস্তবায়িত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ