সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন (ভিডিও) - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১০, ২০২৩ ২:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১০, ২০২৩ ৩:০১ অপরাহ্ণ

 

সিলেট রেজিস্ট্রি মাঠে শুরু হয়েছে মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন।শুক্রবার(১০মার্চ) সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়। চলবে দুপুর ১২টা পর্যন্ত।দ্বিতীয় অধিবেশনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

ইতোমধ্যে সিলেট মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরাসরি ভোটের মাধ্যমে আজ সিলেট মহানগর বিএনপির নেতৃত্ব নির্বাচন করা হবে। রেজিস্ট্রি মাঠে অনুষ্ঠেয় কাউন্সিলে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন কাউন্সিলররা।

সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক-এ ৩টি পদে ভোট গ্রহণ করা হবে।

তিন পদে লড়ছেন ৮ প্রার্থী। ভোটের মাধ্যমে ১ হাজার ৯১৭ জন কাউন্সিলর বেছে নেবেন নতুন নেতৃত্ব।

গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি এসব তথ্য জানান।

দলীয় সূত্র জানায়, তিন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮ প্রার্থীর মধ্যে সভাপতি পদে লড়ছেন দুই প্রার্থী। তারা হলেন, সাবেক মহানগর সভাপতি নাসিম হোসাইন ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।

সাধারণ সম্পাদক পদে প্রাথী হয়েছেন বর্তমান আহ্বায়ক কমিটির দুই যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম ও এমদাদ হোসেন চৌধুরী।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সাফেক মাহবুব, সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাহেদ, মহানগর বিএনপির সাবেক সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ।

কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, ২০১৬ সালের ৭ জানুয়ারি সম্মেলনের মাধ্যমে সিলেট মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সেলিম নির্বাচিত হন।

২০১৮ সালে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। তখন তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে দলীয় চাপে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। অবশ্য, পরে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এরপর ২০২১ সালের সেপ্টেম্বরে আব্দুল কাইয়ুম জালালী পংকিকে আহ্বায়ক ও মিফতাহ সিদ্দিকীকে সদস্য সচিব করে ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি প্রায় ১৭ মাস পর আয়োজন করতে যাচ্ছে কাউন্সিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ