সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ৮, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ৮, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে তৃতীয় দফার সর্বাত্মক অবরোধ শুরু হয়েছে আজ বুধবার ভোর থেকে। ৪৮ ঘণ্টার এই কর্মসূচিতে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে দলগুলোর পক্ষ থেকে।
অবরোধের শুরুতেই আজ সকালে সিলেট নগরীর রিকাবিবাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে মহানগর স্বেচ্ছাসেক দলের নেতাকর্মীরা।
অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফছর খান। এ সময় দলের সিনিয়র নেতৃবৃন্দও মিছিলে অংশ নেন।
মিছিল পরবর্তী সমাবেশে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অবরোধ সফল করতে গিয়ে রাজপথ থেকে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ- সভাপতি ডাঃ জাহিদুল কবির,মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য বিমল দেব এবং গতকাল রাতে মহানগর স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল শেষে গ্রেফতার মহানগর স্বেচ্ছাসেবক দল ৪নং ওয়ার্ডের আহবায়ক হেলাল আহমদ সহ- সারা দেশে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবির জানান তারা।
জনতার আওয়াজ/আ আ