সিলেট রেজিস্টারি মাঠে বিএনপির গায়েবানা জানাজা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট রেজিস্টারি মাঠে বিএনপির গায়েবানা জানাজা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৩, ২০২২ ৪:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৩, ২০২২ ৪:২২ অপরাহ্ণ

 

সিলেট নগরীর রেজিস্টারি মাঠে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বাদ জুম্মা সিলেট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গায়েবানা জানাজা করা হয়েছে।

মুন্সীগঞ্জ মোক্তারপুরে বিএনপির কর্মসূচিতে পুলিশের ‘অতর্কিত হামলা ও গুলিতে’ গুরুতর আহত হন মুন্সিগঞ্জের মীরকাদিম পৌর যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন। পরে তিনি ঢাকা মেডিকেলের আইসিইউতে মারা যান।

শাওন ‘হত্যার’ প্রতিবাদে বিএনপির উদ্যোগে সারা দেশে গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে শুক্রবার বাদ জুম্মা সিলেট নগরীর রেজিস্টারি মাঠে সিলেট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ