সিলেট সিটি করপোরেশনে নির্বাচন করবেন না মেয়র আরিফ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট সিটি করপোরেশনে নির্বাচন করবেন না মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২০, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২০, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

টানা দুই বারের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী এবার সিলেট সিটি করপোরেশনে নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি নগরবাসীকে ভোট বর্জনের আহ্বান জানান।

নগরের রেজিস্ট্রারি মাঠের জনসভায় শনিবার (২০ মে) বিকেলে তিনি এ ঘোষণা দেন।

আরিফুল হক চৌধুরী বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিএনপির রাজনীতি শুরু করেছি। আমার জীবন থাকতে এ দলের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নিবো না। অনেকে আমাকে উকিল আব্দুস সাত্তার বানানোর চেষ্টা করেছেন। কিন্তু আমি সেই সুযোগ কাউকে দিতে চাই না। এ সরকারের অধীনে কোনো নির্বাচন করার পরিবেশ নেই। বিশেষ করে ইভিএম নিয়ে নগরের মানুষজন জানে না। এটা ভোট কারচুপির মহা আয়োজন। আমি বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমার মা ও শ্রদ্ধেয় আলেম-উলামাদের পরামর্শে নির্বাচন বর্জন করলাম।

তিনি বলেন, অতীতে আপনারা আমার পাশে ছিলেন। আমি কারাগারে থাকা অবস্থায় আপনারা আমর পাশে এসে দাঁড়িয়ে ছিলেন। আমি সেসব কথা ভুলতে পারি না।

এর আগে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ বাসা কুমারপাড়া থেকে পায়ে হেঁটে হজরত শাহজালাল (রহ.) মাজারে পৌঁছান। মাজার জেয়ারত শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বক্তব্য দেন আরিফ। এসময় রেজিস্ট্রারি মাঠে কানায় কানায় পূর্ণ হয় হয়ে যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ