সিলেট-সুনামগঞ্জে মানবিক বিপর্যয়ের দায় সরকার এড়াতে পারে না: চরমোনাই পীর - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট-সুনামগঞ্জে মানবিক বিপর্যয়ের দায় সরকার এড়াতে পারে না: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২০, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২০, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

দেশের উত্তর-পূর্বাঞ্চলে সিলেট সুনামগঞ্জসহ বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তার দায় ক্ষমতাসীন সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, বন্যা-প্রাকৃতিক দুর্যোগ হলেও সেই দুর্যোগ বাড়িয়ে তুলেছে সরকারের দুর্নীতিযুক্ত পররাষ্ট্রনীতি, পানি সম্পদ মন্ত্রণালয়ের অব্যস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার অদক্ষতা।

সোমবার (২০ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের আঞ্জুমান ঈদগাহ মাঠে এক বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, পাঠ্য বইয়ে ধর্মীয় শিক্ষার সংকোচন বন্ধ, মদের বিধিমালা বাতিলসহ ১৫ দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগ।

সমাবেশে চরমোনাই পীর বলেন, আপনার যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দিন। বলে থাকেন আপনি অনেক কিছু করেছেন। সাহস থাকলে ভোটের সুন্দর পরিবেশ করুন, দেখবেন মানুষ আপনাদের প্রত্যখ্যান করবে।

ইভিএম পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, ইভিএম একটা জালিয়াতি পদ্ধতি। যা ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকেও প্রত্যাখান হয়েছে। আমরা ইভিএমের মাধ্যমে ভোট দিতে চাই না।

ভারতের প্রতি বাংলাদেশের নতজানু নীতির সমালোচনা করে সৈয়দ রেজাউল করীম বলেন, প্রাকৃতিক কারণেই ভারত ও বাংলাদেশের স্বার্থ জড়িত। কিন্তু বাস্তবতা হলো, ভারতের সাথে এটা-সেটা বহু সম্পর্ক উন্নয়ন করলেও পানি নীতি বরাবরই বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গেছে। বাংলাদেশ সরকার এর কোনো সুরাহা করতে পারেনি। সিলেটের মানবিক বিপর্যয় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, বাংলাদেশের সরকার এই ক্ষেত্রে চূড়ান্তভাবে ব্যর্থ।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের তথ্য বিষয়ক উপদেষ্টা, প্রখ্যাত সাংবাদিক ও শিক্ষাবিদ মাওলানা ওবায়দুর রহমান খান নদভীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ ও অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলার উত্তরের সভাপতি মাওলানা মুফতি গোলাম মাওলা ভূঁইয়াসহ প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা মামুনুর রশিদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ