সিলেটে আওয়ামী লীগ ও বিএনপি’র পাল্টাপাল্টি কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে আওয়ামী লীগ ও বিএনপি’র পাল্টাপাল্টি কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ৩১, ২০২৪ ১:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ৩১, ২০২৪ ১:৫৮ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ
সিলেটে পাল্টাপাল্টি কর্মসূচি করেছে আওয়ামী লীগ ও বিএনপি। দুপুরে নগরের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ‘শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ আশফাক আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট মো. নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, কোষাধ্যক্ষ শমসের জামাল, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মবশ্বির আলী, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ প্রমুখ। মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, মো. সানাওর, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্মবিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্তী রনি প্রমুখ। এদিকে, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমা এলাকায় কালো পতাকা মিছিল করেছে সিলেট জেলা বিএনপি। পুলিশের ব্যাপক বাধার মুখে দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্ট থেকে কিন ব্রিজের দক্ষিণমুখ পয়েন্ট পর্যন্ত মিছিল হওয়ার কথা থাকলেও পরে টেকনিক্যাল রোড থেকে মিছিল বের করা হয়। বেলা দু’টায় মারকাজ পয়েন্ট এলাকা থেকে মিছিল বের করার পূর্ব নির্ধারিত কর্মসূচি দিয়েছিল সিলেট জেলা বিএনপি। সেই মোতাবেক পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়। কিন্তু মিছিল শুরু হওয়ার ঘণ্টাখানেক পূর্ব থেকে পুলিশের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক পুলিশ কর্মসূচি এলাকা ও আশপাশে অবস্থান নেয়। এসময় বিএনপি’র নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে তারা ব্যাপকভাবে বাধা দেয়।

পরে তাৎক্ষণিকভাবে কর্মসূচির স্থান পরিবর্তন করে টেকনিক্যাল রোড এলাকা থেকে মিছিল বের করা হয়। সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী অভিযোগ করে বলেন, আমরা প্রশাসনের সঙ্গে বার বার কথা বলেছি। কিন্তু এখন বাকস্বাধীনতাটুকুও কেড়ে নেয়া হচ্ছে। আজকে আমাদের কর্মসূচিস্থলে পুলিশের বিভিন্ন ইউনিট যে পরিস্থিতি তৈরি করেছিল তা দেখে মনে হয়েছে এটি যেন যুদ্ধক্ষেত্র। কালো পতাকা মিছিলে সিলেট জেলা বিএনপি যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, কোহিনূর আহমেদ, শাকিল মোর্শেদ, আব্দুল লতিফ খানসহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ-যুব বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আলাই, সহ-কৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, সহ-ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, নুরুল আমিন দুলু, আব্দুল মালিক মল্লিক, আব্দুল জলিল, রায়হানুল হক, এমদাদ হোসন, জয়নাল আবেদীন, হাসান হাফিজুর রহমান টিপু, রাসেল আহমদ, নুরুল আমিন, আশিকুর রহমান রানা, আশিক মিয়া, লুতফুর রহমান, আহমদ আলী, রাজু আহমদ, ফয়সাল আহমদ, রাসেল আহমদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ