সিলেটে ছাত্রদলের লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে ছাত্রদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে গণসংযোগ কর্মসূচীর ৩য় দিনে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরীতে লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেট নগরীর গাজী বুরহান উদ্দীন রোডে এ লিফলেট বিতরণ করা হয়।

এসময় ছাত্রদল নেতারা বলেন, এই সরকারের কাছে দেশ ও জাতি নিরাপদ নয়। দেশের ‘গণতন্ত্রকে হত্যা করে’ এখন নির্বাচনের নামে নাটক চলছে। শেখ হাসিনা ও এই নির্বাচন কমিশনের অধিনে দেশে কোন সুষ্ট নির্বাচন হতে পারে না, এটি এখন সর্বজন স্বীকৃত। ডামী এই প্রহসনের নির্বাচন এখন ড্যাম নির্বাচন হিসাবে জনগণ আখ্যা দিচ্ছে। তাই এ দেশকে বাঁচাতে হলে ‘ফ্যাসিস্ট সরকারের’ পতনের জন্য চলমান অসহযোগ আন্দোলনে সবাই ঐক্যবদ্ধভাবে সামিল হতে হবে।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন-সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসেন আহমদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ